২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুরুর উত্থানের পর পতন পুঁজিবাজারে

আগের দিনের রেশ ধরে বুধবার শুরুতে চাঙাভাবের মধ্যে ঢাকার পুঁজিবাজারে লেনদেন শুরু হলেও দিনের মধ্যভাগে এসে সাধারণ সূচক কমেছে। সেই সঙ্গে কমেছে অধিকাংশ শেয়ারের দাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2011, 05:59 AM

Updated : 24 Aug 2022, 02:37 PM

ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগের দিনের রেশ ধরে বুধবার শুরুতে চাঙাভাবের মধ্যে ঢাকার পুঁজিবাজারে লেনদেন শুরু হলেও দিনের মধ্যভাগে এসে সাধারণ সূচক কমেছে। সেই সঙ্গে কমেছে অধিকাংশ শেয়ারের দাম। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর প্রথম ১৫ মিনিটেই সাধারণ সূচক ১০০ পয়েন্ট বেড়ে যায়। পরে কিছু সময় ওঠানামার মধ্য দিয়ে চললেও মধ্যভাগে এসে সূচক কমে যায় প্রায় ১০০ পয়েণ্ট। তবে পরে কিছুটা উন্নতি হয়েছে। বেলা ১টা ১৭ মিনিটে সাধারণ সূচক ছিলো ৫৫২৩ দশমিক ৮৬, যা দিনের শুরুর চেয়ে ৭৭ পয়েন্ট কম। ওই সময় পর্যন্ত ৩৪৪ কোটি টাকার শেয়ার হাত বদল হয়। লেনদেন হওয়া ২১৬টি শেয়ারের দাম কমেছে, কমেছে ২৭টির। ৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত ছিলো। সপ্তাহের মাঝামাঝিতে টানা কয়েকদিন দরপতনের পর পুঁজিবাজারে মঙ্গলবার সূচকের উল্লম্ফন ঘটলেও লেনদেন কমে যায়, যা অস্বাভাবিক মনে করছেন বাজার বিশ্লেষকরা। সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এইমস অব বাংলাদেশের প্রধান ব্যবস্থাপক ইওয়ার সাঈদ মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এটা মোটেই স্বাভাবিক বলা যায় না। বাছ-বিচার ছাড়াই সব শেয়ারের দাম বেড়েছে।" "দর বৃদ্ধির এই ধারা কতদিন থাকে, সেটাই দেখার বিষয়", বলেন সাঈদ। রোববার দরপতন দিয়ে সপ্তাহ শুরুর পরদিনও ডিএসইতে সাধারণ সূচক ২৬০ দশমিক ২৬ পয়েন্ট কমে। এতে বিক্ষোভ করে বিনিয়োগকারীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/এমআই/১৩২৫ ঘ.