ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানি বিনিয়োগকারীদের প্রতি অনুরোধ জানিয়েছে বাণিজ্যমন্ত্রী ফারুক খান।
তিনি বলেছেন, বর্তমান সরকারের সময়ে দেশে বিনিয়েগের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হয়েছে। জাপানি বিনিয়োগকেও আমরা স্বাগত জানাচ্ছি।
মঙ্গলবার দুপুরে রাজধানীর সোনার গাঁও হোটেলে জাপানের ২১ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দলের সম্মানে ফেডারেশন অব বাংলাদশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) আয়োজিত মধ্যাহ্ন ভোজে তিনি এ কথা বলেন।
এফবিসিসিআই সভাপতি এ কে আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান ড. এস এ সামাদসহ দুইদেশের বাণিজ্য প্রতিনিধিরা।
জাপানি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সনি কর্পোরেশনের সহ-সভাপতি ও কাউন্সিল ফর বেটার কর্পোরেট সিটিজেনশিপের (সিবিসিসি) সভাপতি রয়জি চুবাচি।
বিডিনিউজ টোয়েন্টিফোার ডটকম/এসআইএম/পিডি/১৭৫৬ ঘ.
bdnews24