ঢাকা, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থ লেনদেন ব্যবস্থার আধুনিকায়নে ইলেক্ট্রোনিক ফান্ডস ট্রান্সফার (ইএফটি) নেটওয়ার্ক চালু করেছে কেন্দ্রীয় ব্যাংক।
সোমবার কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ডিএফআইডি) সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে এই নেটওয়ার্ক চালু করা হয়েছে।
যৌথ এই প্রকল্পটি রেমিটেন্স অ্যান্ড পেমেন্টস পার্টনারশিপ (আরপিপি) নামে পরিচিতি।
প্রাথমিকভাবে বহুমুখী ওই প্রকল্পের মাধ্যমে রেমিটেন্স লেনদেন প্রক্রিয়ার উন্নয়ন এবং আন্তঃব্যাংক ইলেক্ট্রোনিক ক্লিয়ারিং ব্যবস্থার বাস্তবায়ন করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেন, "রেমিটেন্স অ্যান্ড পেমেন্টস পার্টনারশিপের ব্যাপক সফলতা রয়েছে। এই অংশীদারিত্বের মাধ্যমে একটি আধুনিক লেনদেন অবকাঠামো তৈরি হয়েছে যা দীর্ঘ মেয়াদে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে ভূমিকা রাখবে।"
আরব বাংলাদেশ (এবি) ব্যাংক লিমিটেড, অগ্রণী ব্যাংক লিমিটেড, আল আরাফাহ ব্যাংক লিমিটেড, বাংলাদেশ কৃষি ব্যাংক, ব্যাংক আল-ফালাহ লিমিটেড, বেসিক ব্যাংক, ব্র্যাক ব্যাংক লিমিটেড, সিটি ব্যাংক এন এ, ঢাকা ব্যাংক লিমিটেড, ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, এক্সিম ব্যাংক লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক লিমিটেড, হাবিব ব্যাংক লিমিটেড, এইচএসবিসি ব্যাংক, আইএফআইসি ব্যাংক লিমিটেড, আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, যমুনা ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান লিমিটেড, এনসিসি ব্যাংক লিমিটেড, ওয়ান ব্যাংক লিমিটেড, পূবালী ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড, শাহজালাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, সোনালী ব্যাংক লিমিটেড, সাউথইস্ট ব্যাংক লিমিটেড, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, দ্য প্রিমিয়ার ব্যাংক, ট্রাস্ট ব্যাংক লিমিটেড ও উত্তরা ব্যাংক লিমিটেড ইএফটি নেটওয়ার্কের আওতায় রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/জেবি/জেকে/২১৫৯ ঘ.
bdnews24