২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দরপতন ঠেকাতে শেয়ার কেনার তহবিল গড়বে আইসিবি

পুঁজিবাজারে দরপতন ঠেকাতে শেয়ার কেনার সিদ্ধান্ত নিয়েছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ-আইসিবি। আর এ জন্য বড় অংকের একটি তহবিল গঠন করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2011, 03:20 PM

Updated : 24 Aug 2022, 02:36 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে দরপতন ঠেকাতে শেয়ার কেনার সিদ্ধান্ত নিয়েছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ-আইসিবি। আর এ জন্য বড় অংকের একটি তহবিল গঠন করা হবে। রাষ্ট্রায়ত্ত ওই প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ফাইকুজ্জামান সোমবার এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, "পুঁজিবাজার থেকে শেয়ার কিনতে আমরা বড় একটি তহবিল গঠনের সিদ্ধান্ত নিয়েছি।" সোমবার আইসিবি কার্যালয়ে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক ও প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ব্যাংক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো ওই তহবিল গঠনে অবদান রাখবে। তারা শেয়ার কেনার জন্য কম সুদে ও স্বল্প মেয়াদে ঋণ পাবে।" তবে ওই প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদ এ ব্যাপারে অনুমোদন দিলেই সিদ্ধান্তটি চূড়ান্ত হবে বলে জানান তিনি। পুঁজিবাজারে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে রোববার রাষ্ট্রায়ত্ত সোনালী, জনতা, রূপালী, অগ্রণী ব্যাংক ও আইসিবিকে শেয়ার কেনার নির্দেশ দেয় সরকার। এর আগে গত ১৫ ফেব্র"য়ারি পুঁজিবাজার থেকে শেয়ার কেনার জন্য আইসিবিকে ২০০ কোটি টাকা দেওয়ার ঘোষণা দেয় সরকার। ওই চারটি রাষ্ট্রায়াত্ত ব্যাংককেও আইসিবির মতো শেয়ার কিনতে বলা হয়। সোনালী, জনতা, রূপালী, অগ্রণী ব্যাংক, আইসিবি পরিচালিত কোম্পানিগুলো ও সেন্ট্রাল ডিপজিটরি অব বাংলাদেশ লিমিটেড (সিডিবিল) এর শীর্ষ কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/জেবি/জেকে/২১১৮ ঘ.