২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজিএমইএ পরিচালনা পর্ষদ নির্বাচন ২০ মার্চ

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালনা পর্ষদ নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2011, 02:56 PM

Updated : 24 Aug 2022, 02:36 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালনা পর্ষদ নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২০ মার্চ এ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সোমবার সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ২০ মার্চের ভোটে বিজয়ী ২৭ জন পরিচালক ২২ মার্চ সংগঠনের সভাপতি ও সহ-সভাপতিদের নির্বাচিত করবেন। এর আগে ২৪ ফেব্র"য়ারি বিজিএমইএ-এর নির্বাচনের দিন ধার্য ছিল। কিন্তু ১৯ ফেব্র"য়ারি দ্বিবার্ষিক (২০১১-১২) পরিচালনা পর্ষদ নির্বাচন স্থগিত করা হয়। বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প মালিক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর বর্তমান তালিকায় মোট ভোটার সংখ্যা তিন হাজার ২৬৪। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/কেএমএস/২০৫২ ঘ.