২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাটশিল্পের পুনরুজ্জীবনে 'ভ্রান্তনীতি' পরিহারের আহ্বান

পাটশিল্পের পুনরুজ্জীবনে গত সরকারগুলোর 'ভ্রান্তনীতি' পরিহারের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2011, 03:46 PM

Updated : 24 Aug 2022, 02:36 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাটশিল্পের পুনরুজ্জীবনে গত সরকারগুলোর 'ভ্রান্তনীতি' পরিহারের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। রোববার রাজধানীর তোপখানা রোডে সিরডাপ মিলনায়তনে 'বাংলাদেশের পাট অর্থনীতি: নির্মিত মিথ্যা, বিনির্মিত সম্ভাবনা' শীর্ষক এক সেমিনারে বক্তারা অভিযোগ করেন, মিথ্যা অজুহাতে পাটকল বন্ধ করে স্বনির্ভর জাতীয় অর্থনীতি গড়ে তোলার পথে অন্তরায় সৃষ্টি করা হয়েছে। সেমিনারে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেন, "বিগত সরকারগুলোর ভুলনীতি এবং পাট নিয়ে মিথ্যার বেড়াজালে এ খাতকে ধবংসের দিকে ঠেলে দেওয়া হয়েছে। তবে বর্তমান সরকার পাটকলগুলো পুনরায় চালু করে এ খাতকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে।" তিনি সরকারি ও বেসরকাফর কারখানায় ঋণ বিতরণে বৈষম্য কমানোর আহ্বান জানিয়ে বলেন, "বেসরকারি পাটকলগুলো ৭ শতাংশ সুদের হারে ঋণ নিতে পারে, কিন্তু সরকারি পাটকলগুলোকে ১৪ শতাংশ বা আরো বেশি হার সুদে ঋণ নিতে হয়।" পাটকলগুলোর পুরনো ঋণ মওকুফের জন্য পাট ও অর্থ মন্ত্রণালয় এবং সংশ্লি