ঢাকা, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপপ্রচারে আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রি না করার আহ্বান জানিয়েছে বিনিয়োগকারীদের সংগঠন বাংলাদেশ জেনারেল ইনভেস্টরস ফোরাম (বিজিআইএফ)।
রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) শনিবার 'শেয়ার বাজারের বর্তমান প্রেক্ষাপট' শীর্ষক আলোচনা সভায় বিজিআইএফ সভাপতি ইয়াকুব আলী খন্দকার বলেন, "বাজারের বর্তমান পরিস্থিতিতে হাতের শেয়ার না ছাড়লে আমাদের লোকসান হবে না। তাই হুট করে সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের অপেক্ষা করা উচিত।"
তিনি বলেন, "একটি কুচক্রী মহল বাজারের মূল্যসূচক আরো কমে যাবে বলে অপপ্রচার চালিয়ে ক্ষুদ্র বিনিয়োগকারীদের শেয়ার বিক্রিতে প্রলুব্ধ করছে। আর এ সুযোগে তারা কম দামে শেয়ার কিনে নিচ্ছে।"
দেশের অর্থনৈতিক পরিস্থিতি স্বাভাবিক জানিয়ে তিনি বলেন, পুঁজিবাজারকে বিপর্যস্ত করে তোলার মতো কোনো রাজনৈতিক অস্থিরতাও বর্তমানে নেই।
উপস্থিত বিনিয়োগ কারীরা বলেন, যাদের কাছে শেয়ার রয়েছে, তারা বিক্রি না করলে পুঁজি হারানোর সুযোগ কম। কারণ, শেয়ারের দাম বাড়লে পুঁজি ফিরে পাওয়া যাবে। কিন্তু দাম যেভাবে কমেছে, তাতে শেয়ার বিক্রি করে দিলে পুঁজি হারিয়ে যাবে।"
বিজিআইএফ সভাপতি ইয়াকুব আলী খন্দকারের সভাপতিত্বে বড়, মাঝারি ও ক্ষুদ্র মিলিয়ে কয়েকশ বিনিয়োগকারী এ সভায় উপস্থিত ছিলেন।
সভায় 'ক্যাপিটাল মার্কেট ইনভেস্টরস অব বাংলাদেশ' নামে বিনিয়োগকারীদের একটি জাতীয় সংগঠন তৈরি করার লক্ষ্যে ১৩ সদস্যের একটি আহ
bdnews24