২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে অস্থিরতা ক্ষমতায় গেলে জড়িতদের বিচার করবে বিএনপি

ক্ষমতায় গেলে পুঁজিবাজারে অস্থিরতার সঙ্গে জড়িতদের বিচার করবে প্রধান বিরোধী দল বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2011, 02:24 PM

Updated : 24 Aug 2022, 02:36 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতায় গেলে পুঁজিবাজারে অস্থিরতার সঙ্গে জড়িতদের বিচার করবে প্রধান বিরোধী দল বিএনপি। রোববার বিকালে এক আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ এ কথা জানান। সাবেক এই আইনমন্ত্রী বলেন, "শেয়ারবাজার থেকে সরকারের মদদপুষ্টরা ৮৫ হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেছে। এদের কাউকে ছাড় দেওয়া হবে না। বিএনপি ক্ষমতায় গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি গণআদালত গঠন করে তাদের মুখোশ উন্মোচন করা হবে।" তিনি দাবি করেন, দেশকে একটি 'দুর্বল ও অকার্যকর' রাষ্ট্রে পরিণত করতেই ১/১১ ঘটানো হয়েছিলো। বর্তমান সরকার সেই অবৈধ তত্ত্বাবধায়ক সরকারের ধারাবাহিক সরকার। তারা আজ ক্ষমতায় বসে দেশের গণতন্ত্রকে অকার্যকর করে ফেলেছে। অর্থনীতির মেররুদণ্ড ধ্বংস করতে শেয়ারবাজার থেকে হাজার হাজার কোটি টাকা লুট করেছে তারা। শেয়ারবাজারের ঘটনা তদন্তে করা কমিটিরও সমালোচনা করেন মওদুদ। এ প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, প্রকৃত লুন্ঠনকারীদের বাঁচাতে এই তদন্ত কমিটি করা হয়েছে। তদন্তের আবরণে তা চাপা দেওয়া যাবে না। পুঁজিবাজার 'কেলেঙ্কারীতে' জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার এবং ক্ষুদ্র বিনিয়োগকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারেরও দাবি জানান সাবেক এই আইনমন্ত্রী। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি ক্ষমতায় গেলে শেয়ারবাজারে ধ্বসের জন্য দায়ীদের চিহ্নিত করে তাদের বিচার করা হবে। এজন্য গণশুনানির ব্যবস্থা করা হবে। এই শুনানি টেলিভিশনে সরাসরি স