২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দরপতনের সময় ফাটকাবাজি হয়েছে: মুহিত

দরপতনের সময় নতুন এক লাখ বিনিয়োগকারী পুঁজিবাজারে 'ফাটকাবাজি' করেছেন বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2011, 01:56 PM

Updated : 24 Aug 2022, 02:36 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দরপতনের সময় নতুন এক লাখ বিনিয়োগকারী পুঁজিবাজারে 'ফাটকাবাজি' করেছেন বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেন, "এ জন্য তাদের শাস্তি হচ্ছে।" রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সাংসদ আব্দুর রহমানের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, "পুঁজিবাজারের ৩০ লাখ বিনিয়োগকারীর মধ্যে ১১ লাখ হচ্ছে সত্যিকার বিনিয়োগকারী। "কিন্তু দাম যখন নিম্মমুখী তখনই এক লাখ নতুন বিনিয়োগকারী বাজারে ঢুকেছে। ওনারা কী উদ্দেশ্যে ঢুকেছেন? তারা কি ফটকাবাজির জন্য ঢুকেছেন?" পুঁজিবাজার পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, অনেক বিনিয়োগকারীর আচরণের কোনো ব্যাখ্যা আমি খুঁজে পাই না। ক্ষমতাসীন দলের সাংসদ মোশতাক আহমেদ রুহীর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, "শেয়ার বাজারে যে একটা কেলেঙ্কারীর মতো হচ্ছে- তা তদন্তাধীন আছে। কিছুদিনের মধ্যে তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেবে।" গত দুই মাসে ঢাকার পুঁজিবাজারে সাধারণ সূচকে ৩ হাজার পয়েন্ট পতন হয়। সেইসঙ্গে ব্যাপকহারে কমেছে লেনদেন ও শেয়ারের দাম। এতে দফায় দফায় বিক্ষোভ করছেন বিনিয়োগকারীরা। পুঁজিবাজারে ধসের কারণ খতিয়ে দেখতে দুই মাসের সময় দিয়ে গত ২৫ জানুয়ারি একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এছাড়া পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও (এসইসি) বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। পুঁজিবাজারের অশুভচক্রের বিরুদ্ধে শাস্তির বিধান রয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, শাস্তি হিসেবে অনেক সময় ব্যবসা বন্ধ করে দেওয়া ও জরিমানা করা হয়েছে। সা