ঢাকা, ফেব্রুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগের দুদিনের মতো সপ্তাহের শেষ দিনেও ঢাকার পুঁজিবাজারে দরপতন অব্যাহত রয়েছে। কমেছে অধিকাংশ শেয়ারের দাম।
বৃহস্পতিবার দুপুর ১টা ১৩ মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ সূচক ছিলো ৫৯২৬ দশমিক ৮১ পয়েন্ট, যা দিনের শুরুর চেয়ে ৯১ পয়েন্ট কম।
ওই সময় পর্যন্ত ২৬৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। লেনদেন হওয়া শেয়ারের মধ্যে ২০১টির দামই কমেছে, বেড়েছে ৩১টির। ৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত ছিলো।
দুপুর সোয়া ১২টায় সূচক আরো কমলেও পরে তা কিছুটা বেড়েছে। বিক্রির চাপেই সূচকে এ পতন বলে বাজার বিশ্লেষকরা মনে করছেন।
দরপতন হয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। সিএসইতে সিলেক্টিভ ক্যাটাগরির ইনডেক্স পদ্ধতিতে সূচক ৪২ পয়েন্ট কমে ১০৯৩১ দশমিক ৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
দুপুর ১১টা ২৫ মিনিট পর্যন্ত সিএসইতে লেনদেন হওয়া ৪০টি শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৪৫টির। ৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত ছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/এমআই/১৩১৫ ঘ.
bdnews24