২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কানাডার সঙ্গে বাণিজ্য বাড়ানোর আশা মন্ত্রীর

বাংলাদেশ ও কানাডার মধ্যে এ বছর ২০০ কোটি ডলারের বাণিজ্য হওয়ার আশা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2011, 09:01 AM

Updated : 24 Aug 2022, 02:33 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ও কানাডার মধ্যে এ বছর ২০০ কোটি ডলারের বাণিজ্য হওয়ার আশা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। তিনি বলেছেন, "২০১০ সালে বাংলাদেশ ও কানাডার মধ্যে ১৪০ কোটি ডলারের বাণিজ্য হয়েছে। আশা করছি, এ বছর তা ২০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে।" রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দেশে প্রথমবারের মতো বাংলাদেশ ও কানাডার পণ্য প্রদর্শনীর অনুষ্ঠান 'কানাডা শোকেজ'-এর উদ্বোধনী অনুষ্ঠানে ফারুক খান একথা বলেন। বিদ্যুত খাতে কানাডার বিনিয়োগ প্রত্যাশা করে মন্ত্রী বলেন, "কানাডা বাংলাদেশে ৩০০ মিলিয়ন (৩ কোটি) ডলার বিনিয়োগ করেছে। আমাদের দেশে এনার্জি সেক্টরে বিনিয়োগের সুযোগ রয়েছে। তারা এ খাতেও বিনিয়োগ করতে পারে।" মেলায় বাংলাদেশ ও কানাডার ২৪টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এতে অংশ নেওয়া দুই দেশের পণ্যগুলোর মধ্যে রয়েছে- প্রক্রিয়াজাত খাদ্য পণ্য, নবায়নযোগ্য জ্বালানি, প্রকৌশল পণ্য, আর্থিক প্রতিষ্ঠান, চামড়াজাত পণ্য, তথ্য প্রযুক্তি ইত্যাদি। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকায় কানাডার রাষ্ট্রদূত রবার্ট ম্যাকডুগাল, কানাডা বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাসুদ রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১৫০০ ঘ.