২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজিএমইএ'র নির্বাচন স্থগিত

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) আগামী ২৪ ফেব্র"য়ারি অনুষ্ঠেয় পরিচালনা পর্ষদ নির্বাচন স্থগিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2011, 04:39 PM

Updated : 24 Aug 2022, 02:33 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) আগামী ২৪ ফেব্র"য়ারি অনুষ্ঠেয় পরিচালনা পর্ষদ নির্বাচন স্থগিত হয়েছে। বিজিএমইএ সভাপতি আব্দুস সালাম মুর্শেদী শনিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন । তিনি বলেন, "প্রায় শতাধিক ব্যক্তি পোশাক শিল্পের মালিক না হয়েও ভোটার হয়েছেন- এ অভিযোগ নিয়ে আজ (শনিবার) বিজিএমইএ ভবনে বৈঠক হয়। "বৈঠকে নির্বাচন কমিশন ২৪ ফেব্র"য়ারির নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। ভোটার তালিকা হালনাগাদ করার পর নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন," বলেন মুর্শেদী। ২৪ ফেব্র"য়ারি বিজেএমইএ'র পরিচালনা পর্ষদের (২০১১-১২) দ্বিবার্ষিক নির্বাচন হওয়ার কথা ছিল। শনিবারের বৈঠকে বিজিএমইএ'র নির্বাচনে অংশ নেওয়া দুটি প্যানেল- ফোরাম ও সম্মিলিত পরিষদের নেতারা, নির্বাচন কমিশনের কর্মকর্তারা এবং বিজিএমইএ'র বর্তমান সভাপতি, সহ-সভাপতিসহ অন্যরা উপস্থিত ছিলেন। সালাম মুর্শেদী বলেন, "নির্বাচন পেছানোর ব্যাপারে সবাই সম্মতি দিয়েছেন।" বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প মালিক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর বর্তমান তালিকায় মোট ভোটার সংখ্যা তিন হাজার ২৬৪। নির্বাচনে অংশ নেওয়া ফোরাম প্যানেলের নেতা আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যেহেতু ভোটার তালিকা নিয়ে প্রশ্ন উঠেছে তাই আমরা বলেছি, পুরো ভোটার তালিকা যাচাই বাছাই করে তারপরই নির্বাচন হোক।" সম্মিলিত পরিষদের প্যানেল নেতা শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, "আমরা দেখেছি, গার্মেন্টস শিল্পের সঙ্গে জড়িত নয় এমন অনেক লোকও বিজিএমইএ'র ভোটার রয়েছেন। তাই ভোটার তালিকা নির্ভুল করে তারপরই নির্বাচন দিতে বলেছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/পিডি/২২৩৭ ঘ.