২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মার্চেন্ট ব্যাংকগুলোর বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ

পুঁজিবাজারে মার্চেন্ট ব্যাংকগুলোর বিনিয়োগ বাড়ানোর উদ্যোগের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মার্চেন্ট ব্যাংকগুলোর বাধ্যতামূলক শেয়ার বিক্রি (ফোর্স সেল) বন্ধ করার কথাও বলেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2011, 07:26 AM

Updated : 24 Aug 2022, 02:32 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে মার্চেন্ট ব্যাংকগুলোর বিনিয়োগ বাড়ানোর উদ্যোগের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মার্চেন্ট ব্যাংকগুলোর বাধ্যতামূলক শেয়ার বিক্রি (ফোর্স সেল) বন্ধ করার কথাও বলেছেন তিনি। শুক্রবার সকালে মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের সঙ্গে এক বৈঠকের পরে অর্থমন্ত্রী আরো বলেন, বুক বিল্ডিং ব্যবস্থা নতুন করে সাজাচ্ছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। বর্তমানে বন্ধ থাকলেও খুব শিগগিরই তা প্রকাশ করা হবে। মুহিত সাংবাদিকদের বলেন, "মার্চেন্ট ব্যাংকগুলো পুঁজিবাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, কিন্তু তাদের আর্থিক ভিত্তি খুবই কম। তাদের পুঁজি কীভাবে বাড়ানো যায়, সে বিষয়ে তাদের সুপারিশ দিতে বলেছি।" "পুঁজি কতখানি বাড়ানো যাবে, তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। এসইসি এ ব্যাপারে কাজ করছে", বলেন তিনি। ফোর্স সেলিং সম্পর্কে মন্ত্রী বলেন, "ফোর্স সেলিং অনৈতিক। এটা বন্ধ করা হবে। তবে এ ধরনের বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা ব্যাংকগুলোকে তাদের গ্রহীতাদের সঙ্গে কথা বলতে বলেছি।" মন্ত্রী বলেন, মার্চেন্ট ব্যাংকগুলো তাদের গ্রহীতাদের কী পরিমাণ ঋণ দেবে, সে বিষয়ে তারাই সিদ্ধান্ত নেবে। এক্ষেত্রে এসইসি একটি সীমা নির্ধারণ করে দিতে পারে। সা