২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজিএমইএ নির্বাচন: সম্মিলিত পরিষদের প্যানেল ঘোষণা

পোশাক শিল্প খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) আসন্ন নির্বাচনে পূর্ণ প্যানেল ঘোষণা করেছে সম্মিলিত পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2011, 04:34 PM

Updated : 24 Aug 2022, 02:31 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পোশাক শিল্প খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) আসন্ন নির্বাচনে পূর্ণ প্যানেল ঘোষণা করেছে সম্মিলিত পরিষদ। মঙ্গলবার রাজধানীর হোটেল র‌্যাডিসনে এক অনুষ্ঠানে এ প্যানেল ঘোষণা করা হয়। বিজিএমইএ'র পরিচালনা পর্ষদের দ্বিবার্ষিক (২০১১-'১২) এ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৪ ফেব্র"য়ারি। নির্বাচনে ঢাকা অঞ্চল থেকে ২০ জন এবং চট্টগ্রাম অঞ্চল থেকে ৭ জন পরিচালক নির্বাচিত করা হবে। বিজিএমইএ'র বর্তমান দ্বিতীয় সহ-সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনের নেতৃত্বে সম্মিলিত পরিষদ ২৭টি পরিচালক পদেই প্রার্থী মনোনয়ন দিয়েছে। গত নির্বাচনে (২০০৯-'১০) আব্দুস সালাম মুর্শেদীর নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদের প্যানেল বিজয়ী হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এইচএ/২২৩০ ঘ.