২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে পাটপণ্যে কাউন্টার ভেলিং শুল্ক প্রত্যাহার

বাংলাদেশ থেকে পাটজাত পণ্য রপ্তানির ক্ষেত্রে আরোপ করা কাউন্টার ভেলিং শুল্ক প্রত্যাহার করেছে ভারত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2011, 01:03 PM

Updated : 24 Aug 2022, 02:31 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ থেকে পাটজাত পণ্য রপ্তানির ক্ষেত্রে আরোপ করা কাউন্টার ভেলিং শুল্ক প্রত্যাহার করেছে ভারত। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার থেকে ওই শুল্ক প্রত্যাহার করা হয়েছে। বাংলাদেশি পাটজাত পণ্য আমদানির ক্ষেত্রে ভারত ১৪ শতাংশ হারে কাউন্টার ভেলিং শুল্ক ও এডিশনাল কাউন্টার ভেলিং শুল্ক আরোপের সিদ্ধান্ত নেয় গত মাসে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বিষয়ে ভারত সরকারের অর্থ মন্ত্রণালয়ের রাজস্ব বিভাগের এক গেজেট নোটিফিকেশন সোমবার নয়াদিল্লি থেকে ইস্যু করা হয়েছে। জনস্বার্থ বিবেচনা করে এ নোটিশ জারি করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এর ফলে প্রায় তিনশ কোটি টাকার বাংলাদেশের পাটজাত পণ্য রপ্তানিতে সৃষ্ট অচলাবস্থার নিরসন হলো- বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/পিডি/১৮৫৯ ঘ.