২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কয়েকদিনের দরপতনের পর চাঙা পুঁজিবাজার

গত কয়েকদিন টানা দরপতনের পর মঙ্গলবার বিপরীত চিত্র দেখা গেছে ঢাকার পুঁজিবাজারে। এদিন সাধারণ সূচক বেড়েছে ৩০০ পয়েন্টেরও বেশি। সেইসঙ্গে বেড়েছে লেনদেন ও শেয়ারের দাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2011, 08:49 AM

Updated : 24 Aug 2022, 02:32 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত কয়েকদিন টানা দরপতনের পর মঙ্গলবার বিপরীত চিত্র দেখা গেছে ঢাকার পুঁজিবাজারে। এদিন সাধারণ সূচক বেড়েছে ৩০০ পয়েন্টেরও বেশি। সেইসঙ্গে বেড়েছে লেনদেন ও শেয়ারের দাম। মঙ্গলবার দিনের শুরু থেকেই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ সূচক বাড়তে থাকে। এক পর্যায়ে তা ৩৬৯ পয়েন্ট পর্যন্ত বাড়ে। পরে অবশ্য সূচক কিছুটা পড়ে যায়। বিকাল ৩টায় লেনদেন শেষে সাধারণ সূচক দাঁড়ায় ৫৯২৬ দশমিক ৩৫, যা দিন শুরুর চেয়ে ৩৪৬ দশমিক ৮৪ পয়েন্ট বা ৬ দশমিক ২১ শতাংশ বেশি। সারাদিনের লেনদেনে হাতবদল হয়েছে ৬৮৯ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার। লেনদেন হওয়া ২২০টি শেয়ারেরই দাম বেড়েছে, কমেছে ৩৭টির এবং অপরিবর্তিত ছিলো মাত্র ১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। দিনের লেনদেনে এগিয়ে ছিলো ব্যাংক, বিদ্যুং ও জ্বালানি খাতের প্রতিষ্ঠানগুলো। লেনদেনের তালিকায় শীর্ষ অবস্থানে ছিলো বেক্সিমকো। এই প্রতিষ্ঠানটির মোট ৩৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। দ্বিতীয় অবস্থানে ছিলো পিপল'স লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড (পিএলএফএসএল)। প্রতিষ্ঠানটির মোট ২৭ কোটি টাকা লেনদেন হয়। তৃতীয় অবস্থনে থাকা ন্যাশনাল ব্যাংক লিমিটেড (এনবিএল) এর লেনদেন হয় ২৫ কোটি টাকার শেয়ার। একদিন আগেই ব্যাপক দরপতনের পর ব্যাপক বিক্ষোভ করে বিনিয়োগকারীরা। মতিঝিলে সংঘর্ষ-ভাংচুরের পর আটক করা হয় অন্তত ৫০ জনকে। গত বছর ডিসেম্বর থেকে অস্থিতিশীল হয়ে উঠে পুঁজিবাজার। বাজার স্বাভাবিক করতে পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা (এসইসি) ও সরকার বেশ কিছু পদক্ষেপও নিয়েছে। পুঁজিবাজার নিয়ে সরকার তদন্ত কমিটিও করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেবি/এমআই/১৫৩৪ ঘ.