২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মধুমিতা থেকে আটক ৩০

মধুমিতা ভবন থেকে অন্তত ৩০ বিনিয়োগকারীকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2011, 10:00 AM

Updated : 24 Aug 2022, 02:31 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মধুমিতা ভবন থেকে অন্তত ৩০ বিনিয়োগকারীকে আটক করেছে পুলিশ। সোমবার পুঁজিবাজারে দরপতনের ফলে বিক্ষোভ করে বিনিয়োগকারীরা। লেনদেন শুরু হওয়ার আধঘণ্টার মধ্যেই দরপতনের ফলে বিনিয়োগকারীরা ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে আসে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। বেলা ৩টার পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের উপ-কমিশনার মনিরুল ইসলাম ও ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মতিঝিল) মো. আব্দুল বাতেনের নেতৃত্বে একদল পুলিশ ডিএসই'র উল্টোদিকে মধুমিতা ভবনে প্রবেশ করে। বিক্ষোভের সময় ওই ভবন থেকে পুলিশের ওপর বিপুল পরিমাণ ইট-পাটকেল ছোড়া হয়। সেখান থেকে অন্তত ৩০ জনকে আটক করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান আব্দুল বাতেন। ওই ভবনের বিভিন্ন তলা থেকে তাদের আটক করা হয়। পাঁচজনকে আটক করা হয় ওই ভবনে অবস্থিত মিরর ফ্রিল্যান্স অ্যান্ড ম্যানেজমেন্ট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান থেকে। একই ভবনের রাস্টি সিকিউরিটিজ লিমিটেড থেকে আটক করা হয় ১৭ জনকে। এর আগে বিক্ষোভের সময় অন্তত ২০ জননেক আটক করে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/কেটি/পিডি/১৫৫০ ঘ.