ঢাকা, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে সরকারি প্রতিষ্ঠানের শেয়ার ছাড়ার সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনসূত্রে (এসইসি) সোমবার এ তথ্য জানা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এক বার্তায় বলা হয়েছে, সরকারি প্রতিষ্ঠানের শেয়ার ছাড়ার সিদ্ধান্ত স্থগিতের কথা ডিএসইকে জানিয়েছে এসইসি।
পুঁজিবাজারে অস্থিরতার প্রেক্ষিতে বেশ কয়েকটি সরকারি প্রতিষ্ঠানের শেয়ার আগামী সেপ্টেম্বরের মধ্যে ধাপে-ধাপে বাজারে আনার সিদ্ধান্তের কথা গত ১০ ফেব্র"য়ারি সাংবাদিকদের জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
"এ সময়ের মধ্যে শেয়ার যদি বাজারে না আসে, তবে ওই সব প্রতিষ্ঠানের প্রধানদের পদত্যাগ করতে হবে", বলেন অর্থমন্ত্রী।
বারবার তাগিদ দেওয়ার পরও সরকারি প্রতিষ্ঠানের শেয়ার পুঁজিবাজারে না আসায় হতাশা প্রকাশ করে গত ৬ ফেব্র"য়ারিও একই কথা বলেছিলেন তিনি।
২১টি প্রতিষ্ঠানের শেয়ার ছাড়ার কথা জানান মুহিত। এর মধ্যে পাঁচটির শেয়ার বাজারে রয়েছে জানিয়ে মুহিত বলেন, "এগুলোর আরো শেয়ার ছাড়া হবে।"
অর্থ মন্ত্রণালয়ে এক বৈঠকে শেয়ার ছাড়ার ওই সিদ্ধান্ত হয়। বৈঠকে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী জিএম কাদের, বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক এবং সংশি
bdnews24