২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেয়ারবাজারে দরপতন, বিক্ষোভ

শেয়ারবাজারে আবার দরপতন ঘটেছে। সোমবার লেনদেন শুরু হওয়ার ৩০ মিনিটের মধ্যেই মূল্য সূচক ৭ দশমিক ২০ শতাংশ পড়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2011, 05:59 AM

Updated : 24 Aug 2022, 02:31 PM

ঢাকা, ফেব্রুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারবাজারে আবার দরপতন ঘটেছে। সোমবার লেনদেন শুরু হওয়ার ৩০ মিনিটের মধ্যেই মূল্য সূচক ৭ দশমিক ২০ শতাংশ পড়ে যায়। দর পতনের ফলে বিনিয়োগকারীরা ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে আসে। মতিঝিলের শাপলা চত্বর থেকে ইত্তেফাকের মোড় পর্যন্ত সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ক্ষুব্ধ বিনিয়োগকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ এক রাউন্ড কাঁদানে গ্যাস শেল নিক্ষেপ করে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্র জানায়, সকাল ১১টা ৩২ মিনিটে মূল্য সূচক ৫৬১৬ দশমিক ৩১ পয়েন্টে দাঁড়ায়। এই সময়ের মধ্যে ২১৯টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম কমেছে ২১৩টির। বেড়েছে ৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১টির দাম। লেনদেন হয়েছে মোট ১৮২ কোটি টাকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/কেএমএস/১১৫২ ঘ.