ঢকা, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের দায়িত্বে রেখে সাম্প্রতিক ধসের ঘটনার তদন্ত কতোটুকু নিরপেক্ষ হবে- তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন সরকারদলীয় এক সংসদ সদস্য।
বুধবার সংসদে প্রশ্নোত্তর পর্বে সাংসদ ইসরাফিল আলম বলেন, "শেয়ার বাজার নিয়ন্ত্রণে যাদের দায়িত্ব দেওয়া হয়েছিল, তাদের ব্যর্থতার কারণেই আজ এ অবস্থা। তাদের ক্ষমতায় রেখে তদন্ত কার্যক্রম কতটুকু নিরপেক্ষ হবে?"
'ব্যর্থদের রেখে' তদন্ত চালানোর এই উদ্যোগ জনমনে সন্দেহের সৃষ্টি করবে বলেও মন্তব্য করেন তিনি।
জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, "কে কতো দোষ করেছেন, কে বা কারা দোষী- এই সাংসদের মতো আমি অতো নিশ্চিত নই। এসব বিষয় খুঁজে বের করার জন্যই তদন্ত কমিটি করা হয়েছে। এ জন্য আমরা অপেক্ষা করবো।"
তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর তার ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে অর্থমন্ত্রী জানান।
পুঁজিবাজারে টানা দরপতন, বিনিয়োগকারীদের বিক্ষোভ ও কারসাজির অভিযোগ মিলিয়ে এক মাসেরও বেশি সময় ধরে চলা সঙ্কট থেকে উত্তরণের উপায় খুঁজতে সরকার ২৫ জানুয়ারি এ তদন্ত কমিটি গঠন করে।
এ কমিটিকে পুঁজিবাজারের সমস্যা ও অনিয়মগুলো খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/জেকে/২০১৮ ঘ.
bdnews24