২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুরুতে বিক্ষোভ, শেষে কেনার চাপ

পুঁজিবাজারে লেনদেনের বেশিরভাগ সময় উত্থান-পতন এবং বিনিয়োগকারীদের বিক্ষোভের পর দিন শেষ হয়েছে সূচকের ঊর্ধ্বমুখি প্রবণতায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2011, 11:10 AM

Updated : 24 Aug 2022, 02:29 PM

ঢাকা, ফেব্র"য়ারির ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে লেনদেনের বেশিরভাগ সময় উত্থান-পতন এবং বিনিয়োগকারীদের বিক্ষোভের পর দিন শেষ হয়েছে সূচকের ঊর্ধ্বমুখি প্রবণতায়। মঙ্গলবার দিন শেষে (বিকাল ৩টায়) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক তিনশ ৪৫ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ছয়শ ৫১ দশমিক ৭৯। ডিএসই'র এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, লেনদেনের শেষদিকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা শেয়ার কেনায় এসময় চাপ বেড়েছে। মঙ্গলবার লেনদেন হয় সাতশ ৮৭ কোটি কোটি ছয় লাখ টাকার শেয়ার। লেনদেন হওয়া মোট দুশ ৫৫টি শেয়ারের মধ্যে দাম বেড়েছে দুশ ৪৩ টির, কমেছে ১১টির। বিক্ষোভের সময় দুজনকে আটক করেছে পুলিশ। বিক্ষোভের কারণে প্রায় দু'ঘণ্টা বন্ধ থাকার পর মতিঝিল শাপলা চত্ত্বর থেকে রামকৃষ্ণ মিশন মোড় পর্যন্ত সড়কে যান চলাচল স্বাভাবিক হয় বেলা ২টার পর। এক সিইও'র নিষেধাজ্ঞা প্রত্যাহার অ্যালায়েন্স সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) বাজারে সক্রিয় থাকার ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। বেলা সাড়ে ৩টায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) এক বৈঠকের পর সংস্থাটির নির্বাহী পরিচালক সাইফুর রহমান সাংবাদিকদের এ কথা জানান। গত ২০ জানুয়ারি শেয়ারবাজারে ধসের পর যে ছয়টি ব্রোকারেজ হাইজের প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) বাজারে সক্রিয় থাকা বিষয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল তার একটি অ্যালায়েন্স সিকিউরিটিজ। সূচকের ওঠানামা, বিক্ষুব্ধ বিনিয়োগকারী সকাল ১১টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনেদেনের শুরুতে মূল্যসূচক বেড়ে ১২টার দিক থেকে কমতে থাকে। সকাল পৌনে ১২টায় মূল্যসূচক বাড়ে ১৫৬ দশমিক ৭৯ পয়েন্ট। বেলা ১২টা ৪২ মিনিটে মূল্যসূচক কমে ৪২ দশমিক ৯১ শতাংশ। বেলা সোয়া ১২টায় মূল্যসূচক কমে ১৮ দশমিক ৬০ শতাংশ। দুপুর ১টা ১০ মিনিটে মূল্যসূচক বাড়ে ৩৩ দশমিক ৩৯ পয়েন্ট। দুপুর ১টা ৫৭ মিনিটে সূচক বাড়ে ৬১ দশমিক ৯১ শতাংশ। এসময় পর্যন্ত লেনদেন হয় চারশ ৭১ কোটি পাঁচ লাখ টাকার শেয়ার। এ সময় পর্যন্ত লেনদেন হওয়া দুশ ৪৯টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দাম বাড়ে একশ আটটির, কমে একশ ৩৭টির। দাম অপরিবর্তিত ছিলো চারটি প্রতিষ্ঠানের শেয়ারের। সকাল ১২টায় সূচক কমতে শুরু করার সময় থেকেই একটি ব্যানার নিয়ে বিক্ষোভ শুরু করেন বিনিয়োগকারীরা। এর আগে সকাল সোয়া ১১টার দিকে সূচক বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেন কয়েকজন বিনিয়োগকারী। বিক্ষুব্ধরা ডিএসই ভবনের উল্টোদিকের রহমান ম্যানশনসহ আশপাশের বেশ কয়েকটি ভবনের জানালায় ইট-পাটকেল ছুড়ে মারেন। রহমান ম্যানশনে ডিএসই সভাপতি শাকিল রিজভির ব্রোকারেজ হাইজের কার্যালয়। বিক্ষুব্ধরা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ চারজনের পদত্যাগ দাবি করে স্লোগান দেন। বেলা ১টার দিকে বিক্ষুব্ধরা ওই সড়কে ছয়-সাতটি বেসরকারি ব্যাংকের বিজ্ঞাপনী বোর্ড ভাংচুর করেন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে তিনদফা লাঠিচার্য করেছে পুলিশ। কাঁদানে গ্যাস ছুড়েছে পাঁচ রাউন্ড। ডিএসই ভবনসহ বিভিন্ন ভবন থেকে পুলিশের ওপর খালি পানির বোতল, ইট-পাটকেল ছুড়ে মারা হয়। বিক্ষোভকারীরা বলেন, ১০-১৫ জন মানুষের জন্য লাখো বিনিয়োগকারীকে 'পথে বসানো' চলবে না। বিক্ষোভকারীরা একটি ঝাড়