ঢাকা, ফেব্র"য়ারির ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে বিক্ষোভরত বিনিয়োগকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে।
সকাল ১১টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনেদেনের শুরুতে মূল্যসূচক বেড়ে ১২টার পর থেকে কমতে থাকে। তবে দুপুর ১টা ১০ মিনিটে মূল্যসূচক বাড়ে ৩৩ দশমিক ৩৯ পয়েন্ট।
সকাল ১২টার দিকে বিনিয়োগকারীরা একটি ব্যানার নিয়ে বিক্ষোভ শুরু করেন। এর আগে সকাল সোয়া ১১টার দিকে সূচক বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেন কয়েকজন বিনিয়োগকারী।
বিক্ষোভের কারণে মতিঝিল শাপলা চত্ত্বর থেকে রামকৃষ্ণ মিশন মোড় পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে।
বিক্ষুব্ধরা ডিএসই ভবনের উল্টোদিকের রহমান ম্যানশনসহ আশপাশের বেশ কয়েকটি ভবনের জানালায় ইট-পাটকেল ছুড়ে মারেন। রহমান ম্যানশনে ডিএসই সভাপতি শাকিল রিজভির ব্রোকারেজ হাইজের কার্যালয়।
বিক্ষুব্ধরা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ চারজনের পদত্যাগ দাবি করে স্লোগান দেন।
বেলা ১টার দিকে বিক্ষুব্ধরা ওই সড়কে ছয়-সাতটি বেসরকারি ব্যাংকের বিজ্ঞাপনী বোর্ড ভাংচুর করেন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে তিনদফা লাঠিচার্য করেছে পুলিশ। কাঁদানে গ্যাস ছুড়েছে পাঁচ রাউন্ড। ডিএসই ভবনসহ বিভিন্ন ভবন থেকে পুলিশের ওপর খালি পানির বোতল, ইট-পাটকেল ছুড়ে মারা হচ্ছে।
বিক্ষোভকারীরা বলছেন, ১০-১৫ জন মানুষের জন্য লাখো বিনিয়োগকারীকে 'পথে বসানো' চলবে না। বিক্ষোভকারীরা একটি ঝাড়
bdnews24