২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনের শুরুতে ঊর্ধ্বমুখি প্রবণতা

ঢাকা স্টক এক্সচেঞ্জে দিনের শুরুতে লেনদেনে ঊর্ধ্বমুখি প্রবণতা দেখা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2011, 05:53 AM

Updated : 24 Aug 2022, 02:29 PM

ঢাকা, ফেব্র"য়ারির ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা স্টক এক্সচেঞ্জে দিনের শুরুতে লেনদেনে ঊর্ধ্বমুখি প্রবণতা দেখা গেছে। মঙ্গলবার যথারীতি সকাল ১১টায় লেনদেন শুরু হয়। সকাল পৌনে ১২টায় মূল্যসূচক বেড়েছে ১৫৬ দশমিক ৭৯ পয়েন্ট। লেনদেন হওয়া একশ ৭৮টি প্রতিষ্ঠানের শেয়ারের একশ ৬০টির দাম বেড়েছে। কমেছে দুটির। বাজারের ঊর্ধ্বমুখি প্রবণতার 'প্রতিবাদে' বেলা সোয়া ১১টা থেকে ১৫ মিনিটের জন্য মানববন্ধর করে ১০-১৫ জন বিনিয়োগকারী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/পিডি/১১৫৩ ঘ.