২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনবিএল'র শেয়ারে ৯৫% লভ্যাংশের সুপারিশ

শেয়ার মালিকদের ২০১০ সালের জন্য ৯৫ শতাংশ হারে লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের (এনবিএল) পরিচালনা পর্ষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2011, 01:51 PM

Updated : 24 Aug 2022, 02:28 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ার মালিকদের ২০১০ সালের জন্য ৯৫ শতাংশ হারে লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের (এনবিএল) পরিচালনা পর্ষদ। বিনিয়োগকারীদের এই লভ্যাংশ পরিশোধ করা হবে শেয়ারে। এক্ষেত্রে রেকর্ড ডেট হবে আগামী ২৩ ফেব্র"য়ারি; অর্থাৎ সেদিন যার কাছে এনবিএলের শেয়ার থাকবে তিনি ওই লভ্যাংশ পাবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে সোমবার এক বার্তায় জানানো হয়, ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় লভ্যাংশ ঘোষণার এ সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জের নির্দেশনা অনুযায়ী, মঙ্গলবার থেকে এনবিএলের শেয়ার লেনেদেনে সার্কিট ব্রেকার থাকবে না। কোনো প্রতিষ্ঠান শেয়ার মালিকদের লভ্যাংশ হিসেবে নগদ অর্থ না দিয়ে শেয়ার দিলে তাকে স্টক ডিভিডেন্ট বলা হয়। এনবিএলের পরিচালনা পর্ষদ প্রতিটি শেয়ারের বিপরীতে আয় দেখিয়েছে ১৫ টাকা ৫৫ পয়সা। আর প্রতিটি শেয়ারের নেট অ্যাসেট ভ্যালু দেখানো হয়েছে ৪৩ টাকা ৩০ পয়সা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/পিডি/জেকে/২০৪১ ঘ.