২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবাসী কল্যাণ ব্যাংকের নতুন চেয়ারম্যান জাফর আহমেদ

প্রবাসী কল্যাণ ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. জাফর আহমেদ খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2011, 11:25 AM

Updated : 24 Aug 2022, 02:28 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবাসী কল্যাণ ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. জাফর আহমেদ খান। সোমবার এই নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয় বলে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। জাফর আহমেদ খান প্রশাসন সার্ভিসের ১৯৮২ ব্যাচের কর্মকর্তা। এর আগে তিনি রাঙামাটির জেলা প্রশাসক এবং সিলেটের বিভাগীয় কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিসিএস প্রশাসন একাডেমির পরিচালক, সাভারের লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের এমডিএস এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/আরএ/জেকে/১৭০৭ ঘ.