২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসইতে সূচক বাড়লেও লেনদেন কমেছে

দুইদিনের দরপতনের পর বুধবার ঢাকার পুঁজিবাজারে সূচক কিছুটা বেড়েছে। তবে কমেছে লেনদেন ও অধিকাংশ শেয়ারের দাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2011, 01:08 PM

Updated : 24 Aug 2022, 02:26 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুইদিনের দরপতনের পর বুধবার ঢাকার পুঁজিবাজারে সূচক কিছুটা বেড়েছে। তবে কমেছে লেনদেন ও অধিকাংশ শেয়ারের দাম। দিনের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ সূচক পড়তে শুরু করে। দিনভর উত্থান-পতন চললেও সূচকের ঘরে আগের দিনের চেয়ে বেশি পয়েন্ট নিয়েই লেনদেন শেষ হয়। দিনশেষে ডিএসইর সাধারণ সূচক ছিল ৭ হাজার ৩০৯ দশমিক ১৩ পয়েন্ট, যা আগের দিনের চেয়ে ২৮ দশমিক ১৫ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৮ শতাংশ বেশি। এদিন মোট ৭৪১ কোটি টাকার শেয়ারের লেনদেন হয়। মঙ্গলবার হাতবদল হয়েছিল মোট ৯৩৮ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার। লেনদেন হওয়া ২৫৬টি কোম্পানির শেয়ারের মধ্যে দাম কমেছে ১৮২টির, বেড়েছে ৬৭টির এবং অপরিবর্তিত ছিল ৭টির দাম। লেনদেনের তালিকায় শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের মধ্যে সাতটিই ছিল ব্যাংক খাতের। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন লেনদেন ও বেশিরভাগ শেয়ারের দাম কমার পাশাপাশি সূচকও কমেছে। সিএসই সিলেক্টিভ ক্যাটাগরিজ ইনডেক্স (সিএসসিএক্স) আগের দিনের চেয়ে ২২ দশমিক ৯৫ পয়েন্ট বা ০ দশমিক ১৭ শতাংশ কমে দিন শেষে ১৩ হাজার ৪৬৭ দশমিক ৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এ বাজারে লেনদেন হওয়া ১৮৩টি কোম্পানির শেয়ারের মধ্যে দাম কমেছে ১২৯টির, বেড়েছে ৪৮টির; ৬টির দাম অপরিবর্তিত ছিলো। সিএসইতে এদিন মোট ৯১ কোটি টাকা ৯৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেবি/জেকে/১৯০২ ঘ.