ঢাকা, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে বিনিয়োগের বিপরীতে ঋণের (মার্জিন লোন) হার আর ঠিক করে দেবে না বাজার নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। একটি নীতিমালার আওতায় বাজার সংশ্লিষ্টদেরই এর হার ঠিক করতে হবে।
মঙ্গলবার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এবং মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠকে এসইসি এ সিদ্ধান্ত নেয়।
মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউজগুলো মার্জিন লোন দিয়ে থাকে।
বৈঠকের পর এসইসি'র নির্বাহী পরিচালক সাইফুর রহমান এক সংবাদ সম্মেলনে বলেন, "এসইসি আর মার্জিন লোনের হার ঠিক করে দেবে না। এ সংক্রান্ত একটি নীতিমালা তৈরি করতে মার্চেন্ট ব্যাংক অ্যাসোয়িসেশন এবং ডিএসই ও সিএসইকে বলা হয়েছে। ওই নীতিমালা অনুযায়ী মার্জিন লোন দেওয়া হবে।"
নীতিমালা ১০ ফেব্র"য়ারির মধ্যে চূড়ান্ত করতে বলা হয়েছে বলে জানান তিনি।
সাইফুর রহমান আরো বলেন, "তাদেরকে মার্জিন লোনের মাসিক রিপোর্টও এসইসিতে জমা দিতে বলা হয়েছে।"
দু'টি স্টক এক্সচেঞ্জকে তাদের সদস্যদের মার্জিন লোনের বিস্তারিত বিবরণী সমন্বিতভাবে ও মার্চেন্ট ব্যাংকগুলোকে আলাদাভাবে সরাসরি এসইসিতে জমা দিতে হবে।
এসইসি'র নির্বাহী পরিচালক জানান, এখন থেকে লেনদেন স্থগিত এবং লেনদেনের জন্য স্পট মার্কেটে শেয়ার পাঠানোর বিষয়েও এসইসি সিদ্ধান্ত নেবে না। স্টক এক্সচেঞ্জগুলো নিজেরাই এ সিদ্ধান্ত নেবে এবং তা এসইসিকে জানাবে।
তিনি এর ব্যাখ্যা করে বলেন, "স্বশাসিত প্রতিষ্ঠান হিসাবে স্টক এক্সচেঞ্জগুলো যাতে আরো কার্যকর ভূমিকা পালন করতে পারে সেজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
বর্তমানে কোনো বিনিয়োগকারী তার হাতে থাকা শেয়ারের বাজার মূল্যের দ্বিগুণ অর্থ ঋণ নিতে পারে। তবে পুঁজিবাজারে সা
bdnews24