২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অযথা খরচের লাগাম টানার পরামর্শ গভর্নরের

সমাজ ও রাষ্ট্রের সর্বত্র অযথা খরচের লাগাম টেনে ধরার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2011, 02:34 PM

Updated : 24 Aug 2022, 05:27 PM

ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সমাজ ও রাষ্ট্রের সর্বত্র অযথা খরচের লাগাম টেনে ধরার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। একইসঙ্গে তিনি অনুৎপাদনশীল বিলাসী পণ্য আমদানি কমানোরও তাগিদ দিয়েছেন। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ফিন্যান্স অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তাগিদ দেন। লিখিত বক্তব্যে গভর্নর বলেন, “বৈশ্বিক অর্থনৈতিক মন্দার রেশ কাটতে না কাটতেই ইউরো জোনে আর্থিক সঙ্কট দেখা দিয়েছে। ফলে আমাদের আর্থিক খাতসহ সামগ্রিকভাবে অর্থনীতির বিপদ ও ঝুঁকির সম্ভাবনাগুলোকে সবসময় নজরে রাখতে হবে এবং তা প্রশমনের জন্যে সতর্ক থাকতে হবে।” “দীর্ঘমেয়াদে টেকসই রপ্তানি প্রবৃদ্ধি অর্জনের জন্যে রপ্তানি পণ্য বৈচিত্র্যকরণ ও নতুন নতুন বাজার অন্বেষণের কৌশল গ্রহণ করতে হবে।” রেমিটেন্স প্রবাহ বাড়াতে নতুন নতুন শ্রমবাজার খুঁজে বের করার তাগাদা দেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। তিনি বলেন, “বিশ্ব আর্থিক মন্দার কারণে বিশ্বের বিভিন্ন দেশে জিডিপি প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব পড়লেও আমাদের দেশে কাক্সিক্ষত মাত্রার কাছাকাছি অর্জিত হয়েছে। মন্দা পরবর্তীতে বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক মুখ্য নির্দেশকগুলোর উচ্চমাত্রা বজায় রয়েছে। “অভ্যন্তরীণ ও বাহ্যিক নানা অভিঘাত সত্ত্বেও কৃষি খাতের টেকসই প্রবৃদ্ধি এবং ম্যানুফ্যাকচারিং ও সেবা খাতের সংহত স¤প্রসারণ জিডিপি প্রবৃদ্ধিকে সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করায় গত অর্থবছরে জিডিপির হার দাঁড়িয়েছে ৬ দশমিক ৭ শতাংশ যা গত ৪০ বছরে সর্বোচ্চ।” চলতি ২০১১-১২ অর্থবছরে ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হবে প্রত্যাশা করে আতিউর বলেন, “বর্তমান সরকারের তিন বছরে রপ্তানিতে ৪৭ শতাংশ, বৈদেশিক রেমিটেন্সে ২০ শতাংশ প্রবৃদ্ধি ঘটেছে এবং বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৯ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলার।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাবি উপাচার্য আআমস আরেফিন সিদ্দিক, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান এম খায়রুল হোসেন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের প্রধান এএএম মাহবুবউদ্দিন চৌধুরী। অ্যালামনাই স্পিকার হিসেবে বক্তব্য দেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানের পর মধ্যাহ্ন ভোজনের বিরতি এবং এর পর বিকাল থেকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। পুনর্মিলনী অনুষ্ঠানের স্পন্সর ছিল আমরা কোম্পানী, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এবং প্রাইড গ্র“প। অনুষ্ঠানের ওয়েব ও মিডিয়া সহযোগী যথাক্রমে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও রেডিও টুডে। বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম/এআরএইচ/পিডি/২২৩৭ ঘ.