২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রাম-শহরে ব্যাংক শাখা সমান হতে হবে

কোনো বেসরকারি ব্যাংক শহরে একটি শাখা খুললে গ্রামেও অন্তত একটি শাখা খোলার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2011, 01:17 PM

Updated : 24 Aug 2022, 05:26 PM

ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামে ব্যাংক সেবা বাড়াতে শহরের পাশাপাশি পল্লী এলাকায় শাখা খোলা বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে কোনো বেসরকারি ব্যাংক শহরে একটি শাখা খুললে গ্রামেও অন্তত একটি শাখা খুলতে হবে। অর্থ্যাৎ, শহর ও পল্লী শাখার অনুপাত হবে ১:১। বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার এ বিষয়ে সার্কুলার জারি করে সব বেসরকারি ব্যাংকের প্রধান নির্বাহীদের পাঠিয়ে দিয়েছে। ‘বেসরকারি ব্যাংকসমূহের শহর ও পল্লী শাখার নীতিমালা প্রসঙ্গে’- শীর্ষক এ সার্কুলারে বলা হয়েছে, “শহর এলাকার পাশাপাশি দেশের ‘আনব্যাংকড (যেখানে ব্যাংক সেবা পৌঁছেনি) এলাকার পশ্চাৎপদ জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবা দিতে ব্যাংকসমূহের শহর ও পল্লী শাখা সম্পর্কিত বিদ্যমান নীতিমালা পর্যালোচনা করে পাঁচটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” পল্লী এলাকায় শাখা স¤প্রসারণের জন্য ব্যাংকসমূহের শহর ও পল্লী শাখা সম্পর্কিত বিদ্যমান নীতিমালা পর্যালোচনা করে পাঁচটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সব সিদ্ধান্তের মধ্যে রয়েছে- এখন থেকে শহর ও পল্লী শাখার অনুপাত হবে ১:১। সিটি কর্পোরেশন ও সব ধরনের পৌরসভায় স্থাপিত/স্থাপিতব্য ব্যাংক শাখা শহর শাখা হিসেবে গণ্য হবে। সিটি কর্পোরেশন ও পৌরসভার বাইরে স্থাপিত/স্থাপিতব্য ব্যাংক শাখা পল্লী শাখা হিসেবে গণ্য হবে। সিটি কর্পোরেশন ও পৌরসভার বাইরে কোনো শহরতলীতে স্থাপিত শাখা নতুনভাবে সিটি কর্পোরেশন বা পৌরসভার আওতাভুক্ত হলে তখন থেকে শহর শাখা হিসেবে গণ্য হবে। নতুন কোনো পৌরসভা সৃষ্টি হলে সে পৌরসভায় স্থাপিত শাখা শহর শাখা হিসেবে গণ্য হবে। বাংলাদেশ ব্যাংকের ২০১০ সালের ৩০ জনের তথ্য অনুযায়ী, দেশে সরকারি, বেসরকারি, বিশেষায়িত ও বিদেশি ব্যাংকের মোট শাখার সংখ্যা ৭ হাজার ২৪৬। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/১৯০৯ ঘ.