২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মূল্যস্ফীতি নিয়ে প্রশিক্ষণ কর্মশালা সোমবার

মূল্যস্ফীতি নিয়ে চার দিনের এক আঞ্চলিক প্রশিক্ষণ কর্মশালা সোমবার ঢাকায় শুরু হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2011, 03:40 PM

Updated : 24 Aug 2022, 05:24 PM

ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মূল্যস্ফীতি নিয়ে চার দিনের এক আঞ্চলিক প্রশিক্ষণ কর্মশালা সোমবার ঢাকায় শুরু হচ্ছে। রাজধানীর সোনারগাঁও হোটেলে সকাল ৯টায় কর্মশালার উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বাংলাদেশ ব্যাংক ও এসকাপ (ইউনাইটেড নেশনস ইকনোমিক এন্ড সোস্যাল কমিশন ফর এশিয়া এন্ড প্যাসিফিক) যৌথভাবে এ কর্মশালার আয়োজন করেছে। কর্মশালায় আফগানিস্তান, ভূটান, কম্বোডিয়া, চীন, ভারত, ইন্দোনেশিয়া, লাওস, মিয়ানমার, নেপাল, ফিলিপাইন, সিঙ্গাপুর, শ্রীলংকা, তাজিকিস্তান, থাইল্যান্ড, উরুগুয়ে, কানাডা, মালয়েশিয়া, বিশ্বব্যাংক, আইএমএফ, এডিবি, জাতিসংঘ, ইউএনডিপি ও ইউনেস্কোর প্রতিনিধি এবং বাংলাদেশ ব্যাংক, বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, অর্থনীতিবিদ, গবেষক ও কূটনীতিকরা অংশ নেবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসইউ/২১১১ ঘ.