২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিলি দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ পাঁচদিন

পাঁচদিন ধরে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2011, 12:21 PM

Updated : 24 Aug 2022, 05:24 PM

দিনাজপুর, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঁচদিন ধরে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। বাংলাদেশে পণ্য রপ্তানিতে ভারতীয় কর্তৃপক্ষের একটি সিদ্ধান্তের প্রতিবাদে সেদেশের ব্যবসায়ীরা মঙ্গলবার থেকে এই কর্মসূচি ঘোষণা করে। শনিবারও এ কর্মসূচি অব্যাহত ছিল বলে বাংলাহিলি কাস্টমস সূত্র জানায়। বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কাসেম আজাদ ভারতের হিলির এক্সপোর্টার এন্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক অশোক কুমার ম-লের বরাত দিয়ে জানান, ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে সে দেশের ব্যবসায়ীদের আলোচনা ফলপ্রসু না হওয়ায় তারা কর্মসূচি অব্যাহত রেখেছে। বাংলাদেশে পণ্য রপ্তানি করতে ভারতের হিলি কাস্টমস কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি (টেন্ডার পাশ) নেওয়া হতো। কিন্তু সম্প্রতি মালদা কাস্টমস’র এক আদেশে বলা হয়, এখন থেকে মালদা কাস্টমস কর্তৃপক্ষ থেকে বাংলাদেশে পণ্য রপ্তানিতে অনুমতি নিতে হবে। সে দেশের ব্যবসায়ীরা এই সিন্ধান্ত প্রত্যাহারের দাবিতে কর্মসূচি দেয়। বাংলাদেশের হিলি ইমিগ্রেশনের ওসি নূরুল ফেরদৌস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও যাত্রী আসা-যাওয়া স্বাভাবিক রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮১৬ ঘ.