২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাকের বাজার বাড়াতে সক্রিয় হোন: দীপু মনি

তৈরি পোশাকের নতুন বাজার বের করতে বাংলাদেশের রপ্তানিকারকদের আরো সক্রিয় হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2011, 05:33 PM

Updated : 24 Aug 2022, 05:21 PM

ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তৈরি পোশাকের নতুন বাজার বের করতে বাংলাদেশের রপ্তানিকারকদের আরো সক্রিয় হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। শনিবার রাতে এক অনুষ্ঠানে দীপু মনি বলেন, “আমাদের তুলনামূলক বেশি সুবিধা আছে।” বাংলাদেশ একটি ‘ব্র্যান্ড’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, আমাদের পণ্যও প্রতিদ্বন্দ্বিতায় সক্ষম। লাতিন আমেরিকায় বাণিজ্য স¤প্রসারণের লক্ষ্যে শিগগিরই ব্রাজিল ও মেক্সিকোয় দুটি কূটনৈতিক মিশন চালু করা হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। রাজধানীর একটি হোটেলে লাতিন নাইট শিরোনামের এক অনুষ্ঠানে কথা বলছিলেন তিনি। বিজিএমইএ’র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ফারুক হাসান বলেন, বাংলাদেশ নতুন সাতটি বাজারে রপ্তানি বাড়াতে পারে। তৈরি পোশাকের বিকাশমান এসব বাজার হলো, তুরস্ক, জাপান, দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো, ব্রাজিল, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়া। অনুষ্ঠানটি আয়োজন করে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ ও জার্মানির বেসরকারি উন্নয়ন সংস্থা জিআইজেড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/পিডি/২৩২৯ ঘ.