ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক সপ্তাহের সফরে দক্ষিণ কোরিয়া গেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অর্থমন্ত্রী দক্ষিণ কোরিয়ার বুসান শহরে বিভিন্ন দেশের অর্থমন্ত্রী ও উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের অংশগ্রহনে উন্নয়ন সহায়তা বিষয়ক এক সেমিনারে যোগ দেবেন। কোরিয়া সরকার এ সেমিনারের আয়োজন করছে।
এছাড়া মন্ত্রী এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন। নরওয়ে ও সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রীর সঙ্গেও বৈঠক করবেন তিনি।
অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শাহেদুর রহমান জানান, রোববার দুপুরে অর্থমন্ত্রী কোরিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। ৩ ডিসে¤¦র তিনি দেশে ফিরবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসইউ/১৮৩২
bdnews24