২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাপক দরপতনে চট্টগ্রামে বিক্ষোভ

পুঁজিবাজারে অব্যাহত দরপতনের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে ক্ষুদ্র বিনিয়োগকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2011, 11:30 AM

Updated : 24 Aug 2022, 04:46 PM

চট্টগ্রাম, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে অব্যাহত দরপতনের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে ক্ষুদ্র বিনিয়োগকারীরা। মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ভবনের সামনের সড়কে বিক্ষোভ করে সাধারণ বিনিয়োগকারীরা। পুলিশ বিক্ষোভকারীদের বাঁধা দিলে তারা আগ্রাবদ শফি ভবনের নীচে সমাবেশ করে। সমাবেশ থেকে বুধবার ১২টায় চট্টগ্রাম চেম্বারের বিপরীতে জীবন বীমা ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সমাবেশে বক্তারা অব্যাহত দরপতনের জন্য সরকারের উদাসিনতা এবং মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউজের কারসাজিকে দায়ী করেন। বুধবার থেকে ঢাকা ও চট্টগ্রামের দুই পুঁজিবাজারের লেনদেন বন্ধ রাখার দাবি জানান তারা। ইনভেস্টর ফোরাম অব চিটাগাং এর আহ্বায়ক আছলাম মোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে যুগ্ম আহ্বায়ক সরোজ চৌধুরী, এম এ কাদেরসহ বেশ কয়েকজন বিনিয়োগকারী বক্তব্য রাখন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এসইউ/১৭২৮ঘ.