২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম কাস্টমসের আমদানি-রপ্তানি শাখা একীভূত

চট্টগ্রাম কাস্টমসের আমদানি ও রপ্তানি শাখাকে আনুষ্ঠানিকভাবে একীভূত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2011, 05:59 PM

Updated : 24 Aug 2022, 04:42 PM

চট্টগ্রাম, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম কাস্টমসের আমদানি ও রপ্তানি শাখাকে আনুষ্ঠানিকভাবে একীভূত করা হয়েছে। বুধবার নতুন কাস্টমস কমিশনারের যোগদানের মধ্য দিয়ে এ দুটি শাখা একীভূত হয়েছে বলে জানান চট্টগ্রাম কাস্টমসের বর্তমান কমিশনার (আমদানি) গোলাম কিবরিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "পূর্ণাঙ্গ কমিশনার হিসেবে বুধবার ড. মারুফুল ইসলাম যোগ দিয়েছেন। এর মধ্য দিয়ে দীর্ঘ প্রতীক্ষিত কাস্টমসের আমদানি-রপ্তানি শাখা একীভূত হলো।" তিন মাস ধরে একীভূত হওয়ার প্রক্রিয়ার ফসল হিসেবে এদিন এটা চূড়ান্ত রূপ নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, "রাজস্ব আদায়ের ক্ষেত্রে গতিশীলতা আনতে চট্টগ্রাম কাস্টমসকে দুই ভাগ করা হলেও কাক্সিক্ষত সুফল না আসায় এটি একীভূত করার উদ্যোগ নেওয়া হয়।" শুরু থেকে একক শাখা হিসেবে কার্যক্রম চালানোর পর রাজস্ব আদায়ে গতিশীলতা আনা এবং শুল্কায়ন ও পণ্য ছাড় করানো কিংবা বিদেশে পণ্য পাঠানোর ক্ষেত্রে জটিলতা ও হয়রানি এড়াতে ২০০৭ সালের ১ জুলাই 'রপ্তানি কমিশনারেট' পৃথক শাখা হিসেবে চালু করা হয় বলে জানান এই কর্মকর্তা। বর্তমান আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর দুটি শাখাকে আবার একীভূত করার উদ্যোগ নেওয়া হয় বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএইচ/পিডি/২৩০৮ ঘ.