২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে বিজিএমইএ'র হেল্প ডেস্ক

চট্টগ্রাম বন্দরে তৈরি পোশাক শিল্পে আমদানি-রপ্তানির ক্ষেত্রে সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে চালু হলো 'বিজিএমইএ হেল্প ডেস্ক'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2011, 03:14 PM

Updated : 24 Aug 2022, 04:41 PM

চট্টগ্রাম, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরে তৈরি পোশাক শিল্পে আমদানি-রপ্তানির ক্ষেত্রে সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে চালু হলো 'বিজিএমইএ হেল্প ডেস্ক'। সোমবার বিকালে বন্দরের 'এম' শেডে এ ডেস্ক উদ্বোধন করেন বিজিএমইএ সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন ও বন্দর চেয়ারম্যান কমডোর এম. আনোয়ারুল ইসলাম। পোশাক শিল্পের আমদানি-রপ্তানি কার্যক্রমে গতি আনা এবং এ সংক্রান্ত কার্যক্রমে সংকট নিরসনে বন্দরের সঙ্গে তা সমন্বয়ের জন্য এ হেল্প ডেস্ক চালু করা হয়েছে বলে বিজিএমইএ নেতারা জানান। চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে 'এম' শেডের ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের পাশে একটি কক্ষ থেকে বিজিএমইএ'র নিজস্ব খরচে হেল্প ডেস্ক পরিচালিত হবে। উদ্বোধনের আগে চট্টগ্রাম বন্দরের বোর্ড রুমে বিজিএমইএ নেতাদের সঙ্গে বন্দর কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বন্দর চেয়ারম্যান কমডোর এম আনোয়ারুল ইসলাম বলেন, "অতীতের যেকোনো সময়ের চেয়ে বন্দরের গতিশীলতা অনেক বেড়েছে। কন্টেইনার হ্যান্ডলিংও বেড়েছে অনেক।" "গত বছরের তুলনায় এ বছরে চুরি ও দস্যুতা অনেক কমেছে। গতবছর ২৮টি চুরি ও দস্যুতার ঘটনা ঘটলেও এ বছরে অক্টোবর পর্যন্ত মাত্র সাতটি দস্যুতার ঘটনা ঘটেছে।", যোগ করেন তিনি বন্দর চেয়ারম্যান। এ সময় অন্যদের মধ্যে বিজিএমইএ'র প্রথম সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরীসহ বন্দরের ঊর্ধতন কর্মকর্তারা বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২১০৮ ঘ.