২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিটিআরসি বাড়তি ৪০০ কোটি টাকা চায়: জিপি

টু-জি লাইসেন্স নবায়নে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি) গ্রামীণফোনের (জিপি) কাছে বাড়তি ৩৮৪ কোটি টাকা চেয়েছে বলে অভিযোগ করেছে দেশের সর্ববৃহ মোবাইল ফোন অপারেটরটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2011, 05:16 PM

Updated : 24 Aug 2022, 04:34 PM

ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টু-জি লাইসেন্স নবায়নে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি) গ্রামীণফোনের (জিপি) কাছে বাড়তি ৩৮৪ কোটি টাকা চেয়েছে বলে অভিযোগ করেছে দেশের সর্ববৃহ মোবাইল ফোন অপারেটরটি। সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রামীণফোন জানায়, লাইসেন্স নবায়নে স্পেকট্রাম চার্জসহ অন্যান্য ফি'র টাকা জমা দেওয়ার জন্য পাঠানো এক চিঠিতে নিয়ন্ত্রক সংস্থা তাদের ২০০৮ সালে বরাদ্দ করা স্পেকট্রাম মার্কেট কম্পিটিশন ফ্যাক্টর (এমসিএফ) আমলে নিয়ে ৩৮৪ কোটি টাকা দাবি করেছে। কোম্পানিটি বলছে, ২০০৮ এ ৭ দশমিক ৪ মেগাহার্টজ স্পেকট্রাম ১৮ বছরের জন্য ৮০ কোটি টাকা দিয়ে বরাদ্দ পায় তারা। তখন লিখিত চুক্তি হয় যে, ভবিষ্যতে লাইসেন্স নবায়নের জন্য এ বিষয়ে কোনো চার্জ নেওয়া হবে না। এছাড়া, ১৪ দশমিক ৬ মেগাহার্টজ স্পেকট্রামের জন্য তিন হাজার ২৪১ কোটি দুই লাখ টাকা দিতে বলেছে বিটিআরসি। গ্রামীণফোন বিষয়টির বিস্তারিত জানতে চাইবে বিটিআরসির কাছে। এ বিষয়ে জানতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে বিটিআরসির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে কর্মকর্তাদের কাউকে ফোনে পাওয়া যায়নি। টু-জি লাইসেন্স নবায়নে সোমবারই গ্রামীণফোনসহ চার মোবাইল ফোন অপারেটরকে চিঠি দেয় বিটিআরসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/জিএনএ/২৩১১ ঘ.