২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধান গবেষণায় অর্থ দিলো ব্র্যাক ব্যাংক

গবেষণা কার্যক্রমে সহায়তার জন্য আন্তর্জাতিক ধান গবেষণা ইন্সটিটিউটকে (আইআরআরআই) ছয় লাখ টাকা দিয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2011, 06:27 PM

Updated : 24 Aug 2022, 04:32 PM

ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গবেষণা কার্যক্রমে সহায়তার জন্য আন্তর্জাতিক ধান গবেষণা ইন্সটিটিউটকে (আইআরআরআই) ছয় লাখ টাকা দিয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। ব্র্যাক ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার বলা হয়, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান আইআরআরআই'র বাংলাদেশ প্রতিনিধি মোহাম্মদ জয়নুল আবেদীনের কাছে এই অর্থের চেক হন্তান্তর করেন। চেক হস্তান্তর হয় আন্তর্জাতিক ধান গবেষণা ইন্সটিটিউটের বাংলাদেশ কার্যালয়ে। ২০০১ সালে যাত্রা শুরু করা ব্র্যাক ব্যাংকের সারা দেশে একশ' ৫১টি শাখা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/০০২৪ ঘ.