ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আর্থিক খাতে সরকারের বেশকিছু সিদ্ধান্ত 'ভুল' মনে করে বিএনপি। দলটির প্রশ্ন- এসব 'ভুল সিদ্ধান্ত' ইচ্ছাকৃত, না নীতি নির্ধারকদের অদক্ষতার প্রমাণ?
শেয়ারবাজার প্রসঙ্গে অর্থমন্ত্রী জনাব আবুল মাল আবদুল মুহিতের বক্তব্য তুলে ধরে এম কে আনোয়ার বলেছেন, "'[অর্থমন্ত্রী] নিজেই বলেছেন, সরকারের নীতি-নির্ধারকদের এবং তার নিজের কিছু ভুলের জন্যে এই অবস্থার সৃষ্টি হয়েছে। বলেছেন ধৈর্য্য ধরুন, সব ঠিক হয়ে যাবে।'
"অতিমূল্যায়িত পুঁজিবাজারকে তিনি তেজি বাজার রূপে দেখেছেন। বলেছেন. 'দরপতনে কোনো উদ্বেগের কারণ নেই।' অর্থ উপদেষ্টা বলেছেন, 'ক্ষুদ্র বিনিয়োগকারীরা পুঁজিবাজারের কোন গুরুত্বপূর্ণ অঙ্গ নয়, বরং তারা অনেকাংশে দেশের শত্র"।'"
সোমবার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার লিখিত বক্তব্যে বলেন, দেশে যখন একদিকে মূল্যস্ফীতিজনিত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং অন্যদিকে গ্যাস, পানি, বিদ্যুতের অভাবে বিনিয়োগ প্রায় শূন্যের কোঠায় তখন সামগ্রিক মুদ্রা সরবরাহের বিশাল স
bdnews24