২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'পুঁজিবাজারের ৮৫ হাজার কোটি টাকা লুট হয়েছে'

শেয়ারবাজার থেকে দুই দফায় ৮৫ হাজার কোটি টাকা 'সুপরিকল্পিতভাবে লুট' হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2011, 11:34 AM

Updated : 24 Aug 2022, 02:25 PM

ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারবাজার থেকে দুই দফায় ৮৫ হাজার কোটি টাকা 'সুপরিকল্পিতভাবে লুট' হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। এর ফলে বিনিয়োগকারীদের পোষ্যরাসহ দেশের প্রায় ১০ শতাংশ মানুষ আর্থিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছে বলেও মনে করে বিএনপি। বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেছেন, গত বছরের ৫ ডিসেম্বর এবং চলতি বছরের ২০ জানুয়ারি এ টাকা 'লুট' হয়। তিনি বলেন, "তথাকথিত 'কালো সোমবারের' (জানুয়ারি ১০, ২০১১) ধসে লেনদেন শুরুর পাঁচ মিনিটের মধ্যে বাজার সূচক ৬০০ পয়েন্ট নেমে যায়, এবং তারপর 'কালো যাদুর' মঙ্গলবারে (জানুয়ারি ১১, ২০১১) ১০০০ পয়েন্টে বেড়ে যায়। "পৃথিবীর কোনো পুঁজিবাজারেই এত ক্ষিপ্রতার সঙ্গে বাজার দরের উত্থান/পতনের নজির নেই।" দেশের পুঁজিবাজারের সা