ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাত শতাংশ মূল্যস্ফীতি ধরে নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংক রোববার বলেছে, আগামী দুই প্রান্তিকের মুদ্রানীতি হবে সঙ্কুলানমুখী।
গভর্নর ড. আতিউর রহমান বলেন, "মূল্যস্ফীতি শূন্য দশমিক পাঁচ শতাংশ বেড়ে সাত শতাংশ হবে বলে মুদ্রানীতিতে ধরা হয়েছে।"
অবশ্য সরকার ২০১০-১১ অর্থবছরের বাজেটে ঘোষণা দিয়েদিলো মূল্যস্ফীতি ছয় দশমিক পাঁচ শতাংশে থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এমইউএস/এএল/জেকে/কেএমএস/১৬২৩ ঘ.
bdnews24