ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে সঙ্কট তদন্তে গঠিত কমিটি বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সঙ্গে প্রথম বৈঠক করেছে।
খোন্দকার ইব্রাহিম খালেদের নেতৃত্বে তিন সদস্যের কমিটির সদস্যরা বৃহস্পতিবার বিকালে এসইসি ভবনে যান। সেখানে এসইসি চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকারের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন।
বৈঠকের পর তদন্ত কমিটির প্রধান কৃষি ব্যাংকের চেয়ারম্যান ইব্রাহিম খালেদ বলেন, "আজ মূলত পরিচিতি সভা হয়েছে। আশা করছি, পরশু কিংবা তারপর দিন থেকে পুরোদমে কাজ শুরু করতে পারবো। আমারা একটি বসার জায়গা চেয়েছি।"
টানা দরপতন, বিনিয়োগকারীদের বিক্ষোভ, কারসাজির অভিযোগ- সব মিলিয়ে এক মাসেরও বেশি সময় ধরে চলা সঙ্কট থেকে উত্তরণের উপায় খুঁজতে পুঁজিবাজার সংশ্লিষ্টদের সঙ্গে রোববার অর্থমন্ত্রীর দুই দফা বৈঠকের পর বুধবার তিন সদস্যের কমিটি গঠন করে সরকার। কমিটিকে দুই মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন- বিআইবিএম'র মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী ও আইসিএবি'র সাবেক সভাপতি মো. আব্দুল বারী।
ইব্রাহিম খালেদ বলেন, "সরকার যে টার্ম অভ রেফারেন্স ঠিক করেছে। আমরা প্রয়োজন মনে করলে তাতে আরো কিছু যোগ করবো। তদন্তের সুবিধার জন্য কমিটিতে আরো সদস্য লাগলে তাও নেওয়া হবে।"
এদিকে পুঁজিবাজারের সা
bdnews24