২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে লেনদেন বন্ধ

ব্যাপক দরপতনের মুখে মঙ্গলবার দেশের দুই পুঁজিবাজারে লেনদেন বন্ধ করে দিয়েছে বাজার নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2011, 08:55 AM

Updated : 24 Aug 2022, 02:21 PM

ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাপক দরপতনের মুখে মঙ্গলবার দেশের দুই পুঁজিবাজারে লেনদেন বন্ধ করে দিয়েছে বাজার নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। দিনের লেনদেন শেষ হওয়ার সোয়া এক ঘণ্টা আগে দুপুর ১টা ৪০ মিনিটে লেনদেন বন্ধ ঘোষণা করা হয়। এর আগে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ মূল্যসূচক ২৪৩ দশমিক ৪৩ পয়েন্ট কমে ৭ হাজার ১৩৪ দশমিক ১৪ পয়েন্টে নেমে আসে। এছাড়া লেনদেন হওয়া ২৪৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম পড়ে যায় ২৩৪টির, বাকি ১০টির বাড়ে। দরপতনের প্রতিবাদে ডিএসই এর সামনে দুপুরে বিনিয়োগকারীরা বিক্ষোভ শুরু করে। এ সময় এসইসির কর্মকর্তাদের পদত্যাগ দাবি করেন বিক্ষুব্ধদের স্লোগান দিতে দেখা গেছে। এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও এদিন মূল্যসূচক ছিল নিুমুখী। লেনদেন বন্ধ ঘোষণার আগে মূল্যসূচক ২৯৮ দশমিক ৭০ পয়েন্ট কমে ১৩ হাজার ২৬৯ দশমিক ০২ পয়েন্টে অবস্থান করছিল। এসইসির একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, দরপতনের কারণে লেনদেন বন্ধ করার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/এএল/এমআই/১৪৫৫ ঘ.