ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিনিয়োগকারীদের দ্বিধা না কাটায় সোমবার ঢাকার পুঁজিবাজারের সাধারণ সূচক আরো ৫৭ পয়েন্ট কমেছে। অধিকাংশ শেয়ারের দামও কমেছে এদিন।
সপ্তাহের দ্বিতীয় দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষ হয় সাধারণ সূচকের ঘরে ৭ হাজার ৩৭৭ দশমিক ৫৮ পয়েন্ট নিয়ে, যা রোববারের চেয়ে ৫৭ পয়েন্ট বা দশমিক ৭৬ শতাংশ কম। মোট ৮৪৮ কোটি ২৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে এদিন।
লেনদেন হওয়া ২৪৮টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দাম কমেছে ১৭৭টির, বেড়েছে ৬৭টির এবং চারটির দাম ছিলো অপরিবর্তিত।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসসিএক্স সূচক এদিন ১১ দশমিক ৪২ পয়েন্ট বেড়ে ১৩৫৬৭ দশমিক ৭৩ পয়েন্ট হয়েছে।
এ বাজারে লেনদেন হওয়া ১৮১টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৫৩টির, কমেছে ১২১টির এবং ৭টি দর অপরিবর্তিত ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/এএল/এমআই/জেকে/১৬৩০ ঘ.
bdnews24