ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দশটি প্রতিষ্ঠানকে ওটিসি মার্কেট থেকে প্রধান শেয়ার বাজারে লেনদেনের জন্য তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
রোববার এসইসির এক নিদের্শনায় জানানো হয়, ২৩ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
প্রতিষ্ঠানগুলো হচ্ছে- বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড, সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড, আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড, আলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মডার্ন ডাইং অ্যান্ড স্ক্রিন প্রিন্টিং লিমিটেড, জিল বাংলা সুগার মিলস লিমিটেড, শ্যামপুর সুগার মিলস লিমিটেড, রেনউইক জ্যাজনেসওয়ার অ্যান্ড কোম্পানি (বিডি) লিমিটেড, নর্দান জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড ও ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
ওভার দ্য কাউন্টার বা ওটিসি মার্কেট হচ্ছে স্টক এক্সচেঞ্জের মূল তালিকার বাইরে রাখা প্রতিষ্ঠানগুলোর শেয়ার লেনদেনের বাজার। বিনিয়োগকারীরা সাধারণত ডিলারদের সঙ্গে টেলিফোন বা ইলেক্ট্রনিক নেটওয়ার্কের মাধ্যমে যোগাযোগ করে এ ধরনের লেনদেনে অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/জেবি/জেকে/২০২০ ঘ.
bdnews24