২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মজুদ বাড়াতে পাঁচ পণ্যের আমদানি বাড়ানোর সিদ্ধান্ত

খাদ্য মজুদ বাড়ানোর লক্ষ্যে চাল, ডাল, চিনি, গম ও ভোজ্যতেলের আমদানি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2011, 09:45 AM

Updated : 24 Aug 2022, 02:18 PM

ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্য মজুদ বাড়ানোর লক্ষ্যে চাল, ডাল, চিনি, গম ও ভোজ্যতেলের আমদানি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ- টিসিবিকে শক্তিশালী করার জন্য প্রধানমন্ত্রীর কাছে এক হাজার কোটি টাকা চাওয়ার সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে খাদ্যশস্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্য আন্তর্জাতিক বাজার থেকে সংগ্রহের লক্ষ্যে আয়োজিত এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়। বাণিজ্যমন্ত্রী ফারুক খান জানান, চলতি অর্থবছরে সরকারিভাবে চাল আমদানির লক্ষ্যমাত্রা ৩ লাখ মেট্রিক টন থেকে বাড়িয়ে ১২ লাখ মেট্রিক টন করা হয়েছে। গম আমদানির লক্ষ্যমাত্রা সাড়ে ৭ লাখ টন থেকে বাড়িয়ে করা হয়েছে ১০ লাখ টন। এছাড়া ২ লাখ টন চিনি, দুই লাখ টন ভোজ্যতেল, ১০ হাজার টন ডাল এবং ২০ হাজার টন ছোলা আমদানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, "আন্তর্জাতিক বাজারে খাদ্যশস্যের বাজার খুবই অস্থির। সে তুলনায় বাংলাদেশে স্থিতিশীল রয়েছে। ভবিষ্যতের মজুদ বাড়ানোর লক্ষ্যেই সরকার আমদানি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।" তিনি বলেন, "টিসিবির মাধ্যমে ২ লাখ মেট্রিক টন অপরিশোধিত ভোজ্যতেল আমদানি করা হবে। এরপর স্থানীয় মিল থেকে তা পরিশোধন করা হবে। "গতবছরের তুলনায় এবার দেশের চিনির উৎপাদন দ্বিগুণ হয়ে ১ লাখ মেট্রিক টন হবে। আরো ২ লাখ মেট্রিক টন আমদানি করবো আমরা।" টিসিবিকে শক্তিশালী করার জন্য প্রধানমন্ত্রীর কাছে ১ হাজার কোটি টাকা চাওয়া হবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। প্রসঙ্গত, স