২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দরপতন: মার্জিন লোন হার বাড়ালো এসইসি

রেকর্ড দরপতনের পর মার্জিন লোনের হার বাড়ানোসহ নতুন কিছু সিদ্ধান্ত নিয়েছে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2011, 10:24 AM

Updated : 24 Aug 2022, 02:17 PM

ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রেকর্ড দরপতনের পর মার্জিন লোনের হার বাড়ানোসহ নতুন কিছু সিদ্ধান্ত নিয়েছে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। মার্জিন লোনের হার ১:১.৫ এর পরিবর্তে ১:২ করা হয়েছে। এছাড়া স্পট মার্কেটে থাকা প্রতিষ্ঠানগুলো মঙ্গলবার থেকে মুল মার্কেটে কেনাবেচা করতে পারবে। সব কোম্পানি নেটিং সুবিধা পাবে। এর ফলে কোনো বিনিয়োগকারী তার মূলধনের দ্বিগুণ ঋণ নিতে পারবেন। এর আগে বিনিয়োগকারী মূলধনের দেড় গুণ ঋণ নিতে পারতেন। গত ১৩ ডিসেম্বর মার্জিন লোনের অনুপাত ১:১.৫ করে এসইসি। ১৩ ডিসেম্বর এ অনুপাত ১:০.৫ থেকে বাড়িয়ে ১:১ করা হয়। সোমবার বাজারে দরপতনের পর লেনদেন স্থগিত করে বৈঠকে বসে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি), ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে শেষে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/কেটি/এসআইএম/এসআইটি/এজে/কেএমএস/পিডি/২০৫৯ ঘ.