২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে বিনিয়োগকারীদের বিক্ষোভ

পুঁজিবাজারে রেকর্ড দরপতনের কারণে রোববার দুপুরে রাজশাহীতে বিনিয়োগকারীরা বিক্ষোভ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2011, 12:40 PM

Updated : 24 Aug 2022, 02:16 PM

রাজশাহী, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পুঁজিবাজারে রেকর্ড দরপতনের কারণে রোববার দুপুরে রাজশাহীতে বিনিয়োগকারীরা বিক্ষোভ করেছে। দুপুর ১২টার দিকে বিনিয়োগকারীরা বিক্ষোভ মিছিল করে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট হয়ে কুমারপাড়ায় ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) কার্যালয়ের সামনে যায়। সেখানে তারা সমাবেশ করে। বিক্ষোভের সময় আইসিবি কার্যালয়ে ভাংচুরের চেষ্টা হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বিক্ষোভ চলাকালে আইসিবি ও অন্যান্য ব্রোকারেজ হাউসে শেয়ার বেচাকেনা বন্ধ হয়ে যায়। দুপুর আড়াইটার দিকে আবার চালু হয়। সমাবেশে বিনিয়োগকারীরা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যানের পদত্যাগ দাবি করে। এতে বক্তব্য রাখেন- তোজাম্মেল হোসেন সরকার তাজুল, মীর আকতারুল ইসলাম মিতুল, মাহফুজ, বাবর, ও রব্বানী। বোয়ালিয়া থানার ওসি শাহাদত হোসেন সাংবাদিকদের জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৩৬ ঘ.