২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে দরপতনের পর বিক্ষোভ-লাঠিপেটা

ঢাকার পুঁজিবাজারে সাধারণ সূচক দুইশ'রও বেশি পয়েন্ট কমে যাওয়ায় আগের দিনের মতোই বিক্ষোভ শুরু করলে বিনিয়োগকারীদের লাঠিপেটা করেছে পুলিশ। (আরো তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2011, 09:14 AM

Updated : 24 Aug 2022, 02:16 PM

ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার পুঁজিবাজারে সাধারণ সূচক দুইশ'রও বেশি পয়েন্ট কমে যাওয়ায় আগের দিনের মতোই বিক্ষোভ শুরু করলে বিনিয়োগকারীদের লাঠিপেটা করেছে পুলিশ। সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার বেলা পৌনে ৩টার দিকে লেনদেনের শেষ পর্যায়ে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনের সড়কে মিছিল নিয়ে নেমে পড়লে ওই সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারীরা একটি বাস ও একটি প্রাইভেট কার ভাংচুর করলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়াও হয়। এরপর ডিএসই'র সামনের সড়ক আটকে সেখানে বেঞ্চ ও চেয়ার নিয়ে বসে পড়েন বিক্ষোভকারীরা। বিকাল ৪টার দিকে পুলিশ লাঠিপেটা শুরু করে। ওই সময় এক রাউন্ড রবার বুলেটও পুলিশকে ছুড়তে দেখা যায়। ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে বিক্ষোভকারী আট জনকে পুলিশ আটক করেছে। সোয়া ৪টা থেকে সড়কে গাড়ি চলাচল শুরু হয়েছে। তবে রবার বুলেট ছোড়ার বিষয়টি নাকচ করেছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মতিঝিল অঞ্চল) মো. মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোনো রবার বুলেট ছোড়া হয়নি। কাঁদানে গ্যাস ছোড়া হতে পারে। রাস্তা আটকে গাড়ি চলাচলে বিঘ