ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাধারণ সূচকের পতনের মধ্য দিয়ে সপ্তাহের শেষ দিনে ঢাকার পুঁজিবাজারে লেনদেন শুরু হয়েছে। লেনদেনের প্রথম এক ঘণ্টায় সূচক ২৭ পয়েন্ট কমেছে।
বৃহস্পতিবার বেলা ১১টা ৫৭ মিনিটে সাধারণ সূচক ছিলো ৭৯২০ দশমিক ৪৯, যা দিনের শুরুর চেয়ে শূন্য দশমিক ৩৫ শতাংশ কম।
ওই সময় পর্যন্ত ২২৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪৫টির দামই কমেছে, বেড়েছে ৭০টির। নয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।
তবে শুরুর দরপতনের পর সাধারণ সূচক কিছুটা বাড়তে শুরু করেছে।
তারল্য প্রবাহের ঘাটতি ও শেয়ার বিক্রির চাপের মধ্যে গত তিন দিন ধরেই ঢাকার পুঁজিবাজারে দরপতন চলছে।
বুধবার বিনিয়োগকারীরা বিক্ষোভ করলে পুলিশ তাদের লাঠিপেটা করে। বুধবার লেনদেন হওয়া ২৪৩টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে ১৫৮টিরই দাম কমে।
মঙ্গলবার সাধারণ সূচক আগের দিনের চেয়ে ২০৩ পয়েন্ট কমে। সোমবার কমেছিলো ১১৯ দশমিক ৮৭ পয়েন্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/এমআই/১২১৫ ঘ.
bdnews24